ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮ বছর আত্মগোপনে অবশেষে চট্টগ্রামে গ্রে”প্তার মৃ”ত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত শীতলমাঠ সীমান্তে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সাভারের বিদেশী মদ ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঘা থানার সেরাজুল হক সাভারের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন তুললেন মেহেদী হাসান শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় জোতনশী মধ্যপাড়া জামে মসজিদের বহুতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা, বাংলাদেশকে বিশ্বব্যাংকের সতর্কবার্তা

শীতলমাঠ সীমান্তে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
9

নওগাঁর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

শীতলমাঠ সীমান্তে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

শীতলমাঠ সীমান্তে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আপডেট সময় : ০৪:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬