ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় জোতনশী মধ্যপাড়া জামে মসজিদের বহুতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা, বাংলাদেশকে বিশ্বব্যাংকের সতর্কবার্তা বাঘায় গ্রামীণ ব্যাংকের ভেতরে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার এলাকায় আতঙ্ক জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সাভার উপজেলা ভূমি অফিসের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত সাভার বাসস্ট্যান্ড ওভারব্রিজ থেকে ককটেল মারার সময় জনতার হাতে হকার্স লীগ নেতা আটক উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান, ১ লাখ টাকা জরিমানা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বৃদ্ধি নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
20

শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোনো বাড়ির মালিক এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক আন্দোলন নিরসনের লক্ষ্যে পোশাকশ্রমিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে কোনো বাড়ির মালিক যাতে বাড়িভাড়া বাড়াতে না পারেন, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

BD NEWS 24 info 45

তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না। কোনো বাড়ির মালিক এ নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনায় শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সাভার পৌরসভার মেডিকেল অফিসার ডা. কাজী আয়শা সিদ্দীকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বৃদ্ধি নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬