ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা, বাংলাদেশকে বিশ্বব্যাংকের সতর্কবার্তা বাঘায় গ্রামীণ ব্যাংকের ভেতরে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার এলাকায় আতঙ্ক জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সাভার উপজেলা ভূমি অফিসের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত সাভার বাসস্ট্যান্ড ওভারব্রিজ থেকে ককটেল মারার সময় জনতার হাতে হকার্স লীগ নেতা আটক উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান, ১ লাখ টাকা জরিমানা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল র‍্যালি, নেতৃত্বে মোঃ খোরশেদ আলম কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঝাঁকে ঝাঁকে” আসতে শুরু করেছেন অতিথি পাখি

উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা, বাংলাদেশকে বিশ্বব্যাংকের সতর্কবার্তা

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
13

কম রাজস্ব আদায়, অনুন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি খাতে ভর্তুকির ক্রমবর্ধমান চাপের কারণে বাংলাদেশে উন্নয়ন বিনিয়োগ কমে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’-এ দেশের অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানের বিষয় তুলে ধরা হয়েছে।

সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বিশ্বব্যাংকের মতে, এই লক্ষ্য অর্জন করতে হলে রাজস্ব ব্যবস্থার সংস্কারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে সবার জন্য ঢালাও ভর্তুকি দেওয়ার পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের অর্থনীতিতে পাঁচটি বড় দুর্বলতা

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির পাঁচটি গুরুত্বপূর্ণ দুর্বলতা চিহ্নিত করা হয়েছে।

১. কর্মসংস্থান সৃষ্টিতে স্থবিরতা

দেশে তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির তুলনায় পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম বয়সের প্রতি পাঁচ নারীর মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন। এ ছাড়া দেশের মোট শ্রমশক্তির প্রায় ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কর্মরত।

২. রাজস্ব আদায়ে বড় ঘাটতি

বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ কম রাজস্ব আদায়। ২০২৪-২৫ অর্থবছরে দেশের কর আদায়ের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম।

৩. উন্নয়ন ও শিক্ষা খাতে ব্যয় কমে যাওয়া

প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূলধনি ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে।

অন্যদিকে, শিক্ষা খাতে সরকারি ব্যয় নেমে এসেছে জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে। দীর্ঘ মেয়াদে মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

৪. ঋণের সুদ পরিশোধে বাড়তি চাপ

সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয়ও ধারাবাহিকভাবে বাড়ছে। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে।

এ ছাড়া সরকার দেশের ব্যাংকিং খাত থেকে বেশি ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সীমিত হতে পারে।

৫. জ্বালানি খাতে ভর্তুকির চাপ বৃদ্ধি

বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের ভর্তুকির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে এ খাতে ভর্তুকি ছিল জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫ শতাংশে।

বিশ্বব্যাংক সতর্ক করেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়লে সরকারের ওপর ভর্তুকির চাপও বৃদ্ধি পেতে পারে।

রাজস্ব বৃদ্ধি ও অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংকের পাঁচ পরামর্শ

বাংলাদেশের রাজস্ব আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

প্রথমত, কর প্রশাসনের আধুনিকায়ন। করনীতি প্রণয়ন ও কর প্রশাসনের কার্যক্রম আলাদা করার পাশাপাশি ডিজিটাল ব্যবস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে করদাতাদের জন্য একটি একক শনাক্তকরণ নম্বর চালুর পরামর্শ দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় কর ছাড় কমানো। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা মোট আদায় হওয়া কর রাজস্বের প্রায় সমান। তাই মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাণিজ্য শুল্ক ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি অপ্রয়োজনীয় কর ছাড় কমানোর সুপারিশ করা হয়েছে।

তৃতীয়ত, জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থায় সংস্কার। বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণে স্বাধীন ও কার্যকর নিয়ন্ত্রক সংস্থা গঠনের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মতান্ত্রিকভাবে জ্বালানির দাম নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

চতুর্থত, লক্ষ্যভিত্তিক ভর্তুকি নিশ্চিত করা। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালে ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬ সালে বেড়ে ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।

এ পরিস্থিতিতে সবার জন্য সমানভাবে ভর্তুকি দেওয়ার পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সরাসরি সহায়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য শক্তিশালী সামাজিক নিবন্ধন ব্যবস্থা এবং ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পঞ্চমত, গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বৃদ্ধি। অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে অতিরিক্ত যে রাজস্ব আদায় হবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

সংস্কার বাস্তবায়ন হলে প্রবৃদ্ধি হতে পারে ৫.৭ শতাংশ

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত সংস্কারগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।

সংস্থাটির প্রতিবেদনে রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা, ভর্তুকি ব্যবস্থার সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য অর্জনে এসব সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা, বাংলাদেশকে বিশ্বব্যাংকের সতর্কবার্তা

উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা, বাংলাদেশকে বিশ্বব্যাংকের সতর্কবার্তা

আপডেট সময় : ০৬:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬