সাভারের বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মেডিকেল অফিসার ডা. কাজী আয়শা সিদ্দীকার সচেতনতা মূলক উদ্যোগ

- আপডেট সময় : ০৫:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. কাজী আয়শা সিদ্দীকা।
এ উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়ের আশপাশ ও সংলগ্ন সড়কের বিভিন্ন অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের সচেতন করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. কাজী আয়শা সিদ্দীকা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও জরুরি। বিদ্যালয় ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার সঙ্গে সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা।










