ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার ও আশুলিয়া ইপিজেডে শ্রমিক অসন্তোষ নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মোহনপুর থেকে বদলি সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: সংঘর্ষ টিয়ারশেল গাড়িতে আগুন ধরিয়ে দেয় আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত হন দীপের দাবি মদ্যপানের পর হেরোইনের খোঁজে টঙ্গীর মাঠে যান তাহসিফ পুলিশ এলে বিচ্ছিন্ন হন দুজন বাঘায় জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ৮ নভেম্বর বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শারমিন সুলতানা সোনিয়া, মানুষের পাশে থাকার প্রত্যয় সাভারের আলোচিত মুসা বাহিনীর প্রধান গ্রেপ্তার সাভারের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩

সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: সংঘর্ষ টিয়ারশেল গাড়িতে আগুন ধরিয়ে দেয়

সাভার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
11

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ারশেল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় শিল্প পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। পৃথক স্থানে ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে নিউএজ কারখানার শ্রমিকরা কর্মবিরতি শেষে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়লে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ সময় হা-মীম গ্রুপের সামনে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন। এদিকে সকালে আশুলিয়ার জিরাবো থেকে কাঠগড়া সড়কের পাশে বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে প্রায় ৫০০ শ্রমিক বিক্ষোভ করেন। পরে তারা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং অন্য শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা জিরাবো থেকে কাঠগড়া সড়কের পাশের বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: সংঘর্ষ টিয়ারশেল গাড়িতে আগুন ধরিয়ে দেয়

আপডেট সময় : ০৫:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬