বাঘায় জোতনশী মধ্যপাড়া জামে মসজিদের বহুতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৬:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলার জোতনশী মধ্যপাড়া জামে মসজিদের পুনঃনির্মাণ (বহুতল ভবন) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় জোতনশী মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ ফকরুল হাসান বাবলু, জোতনশীর কৃতি সন্তান জনাব মোঃ খোরশেদ আলম, অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাওঃ মোঃ জিন্নাত আলী এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। এছাড়াও মসজিদ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি সমাজের ঐক্য ও নৈতিক শিক্ষার কেন্দ্র। বহুতল ভবন নির্মিত হলে মুসল্লিদের ইবাদতসহ ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সুন্দরভাবে সম্পন্ন হবে। পরে মসজিদের নির্মাণ কাজের সফল সমাপ্তি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।




















