সাভারের বিদেশী মদ ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ

- আপডেট সময় : ০৫:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা নয়ানগর এলাকা থেকে বিদেশী মদ ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাত পৌনে ১১টার দিকে কোন্ডা নয়ানগর গ্রামের জনৈক।শাহাদাৎ-এর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ ইউনুছ ওরফে মহসিন (৪৬)। তিনি সাভার মডেল থানার কোন্ডা নয়ানগর গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আলী ও গোলাপ বানুর সন্তান। পুলিশ সূত্রে জানা যায়, ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বনগাঁও ইউনিয়ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে ইউনুছ ওরফে মহসিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোট ১৫০০ মিলিলিটার বিদেশী মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার টাকা। এছাড়া একটি সাদা স্বচ্ছ পলিথিনে রাখা ১ গ্রাম ওজনের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। পুলিশ জানায়, আটককৃত আসামী বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















