ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের দিনদুপুরে লাব্বাইক পরিবহনের বাসে আগুন ১৮ বছর আত্মগোপনে অবশেষে চট্টগ্রামে গ্রে”প্তার মৃ”ত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত শীতলমাঠ সীমান্তে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সাভারের বিদেশী মদ ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঘা থানার সেরাজুল হক সাভারের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন তুললেন মেহেদী হাসান শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় জোতনশী মধ্যপাড়া জামে মসজিদের বহুতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

১৮ বছর আত্মগোপনে অবশেষে চট্টগ্রামে গ্রে"প্তার মৃ"ত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

১৮ বছর আত্মগোপনে অবশেষে চট্টগ্রামে গ্রে”প্তার মৃ”ত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
8

দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একরামুল হক রবিন (৪৬)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। গ্রেপ্তার একরামুল হক রবিন সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে। পুলিশ জানায়, ২০০৮ সালের ১৮ জুলাই সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা (মামলা নং-৬) দায়ের করা হয়। ওই মামলায় আদালত একরামুল হক রবিনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। আদালতের রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই মিঠুন কুমার দাস ও এএসআই মশিউর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাকে মানিকগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

১৮ বছর আত্মগোপনে অবশেষে চট্টগ্রামে গ্রে"প্তার মৃ"ত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

১৮ বছর আত্মগোপনে অবশেষে চট্টগ্রামে গ্রে”প্তার মৃ”ত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

আপডেট সময় : ০৪:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬