ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ
- আপডেট সময় : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সেবাগ্রহীতাদের কাছ থেকে চড়া দামে ঘুষ নেওয়া এবং প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বেশি টাকা রেখে সরকারি রশিদে কম জমা দেখিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
সম্প্রতি ‘আনায়া সোয়েটার’, ‘কিন এক্সেসরিজ’ ও ‘ভার্চুয়াল বটমস’ নামক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়নে মোটা অঙ্কের টাকা নিলেও সরকারি কোষাগারে জমা দিয়েছেন সামান্য অংশ। এছাড়া তার নিজস্ব ড্রাইভারের নামে ‘এবি বিল্ডার্স’ নামক ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।
আনোয়ার ও মিরাজ নামের নিজ নিয়োগকৃত দুই সহযোগীকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চালিয়ে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির মালিক হয়েছেন বলে দাবি স্থানীয়দের। তবে এসব বিষয়ে বক্তব্যের জন্য তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি









