ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার

ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, সেবাগ্রহীতাদের কাছ থেকে চড়া দামে ঘুষ নেওয়া এবং প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বেশি টাকা রেখে সরকারি রশিদে কম জমা দেখিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

সম্প্রতি ‘আনায়া সোয়েটার’, ‘কিন এক্সেসরিজ’ ও ‘ভার্চুয়াল বটমস’ নামক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়নে মোটা অঙ্কের টাকা নিলেও সরকারি কোষাগারে জমা দিয়েছেন সামান্য অংশ। ​এছাড়া তার নিজস্ব ড্রাইভারের নামে ‘এবি বিল্ডার্স’ নামক ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

আনোয়ার ও মিরাজ নামের নিজ নিয়োগকৃত দুই সহযোগীকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চালিয়ে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির মালিক হয়েছেন বলে দাবি স্থানীয়দের। তবে এসব বিষয়ে বক্তব্যের জন্য তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

আপডেট সময় : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬