ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায় আবেগঘন বার্তায় ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই এবার বিশ্বমঞ্চে নেমেছিল ব্রাজিল। তবে সেই স্বপ্ন থেমে গেছে শেষ ষোলোর গণ্ডিতেই। নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের জোড়া গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। ফলে বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের অপেক্ষা আরও দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে ২৮ বছরে।

দলের হতাশাজনক বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের অন্যতম তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

এবারের বিশ্বকাপে শুরু থেকেই চোটের ধাক্কা সামলাতে হয়েছে ব্রাজিলকে। টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে যান আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো ও এস্তেভাও। পরে টুর্নামেন্ট চলাকালে চোটে পড়েন রাফিনিয়া ও লুকাস পাকেতাও।

একের পর এক তারকা ছিটকে যাওয়ায় দলের আক্রমণভাগের মূল দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। সেই দায়িত্ব তিনি সফলভাবেই পালন করেন। পাঁচ ম্যাচে চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। তবে শেষ ষোলোর নকআউট ম্যাচে নরওয়ের বিপক্ষে দলকে জয়ের পথ দেখাতে পারেননি।

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে চার দিন সময় নেন রিয়াল মাদ্রিদের এই তারকা। এরপর ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন,

‘বিশ্বকাপের আরেকটি হতাশার অধ্যায়ের পর কী লিখব, সেটাই ভাবছিলাম। আপনাদের সবাইকে আমাদের স্বপ্নে বিশ্বাস রাখতে এবং পাশে থাকতে দেখেছি। তাই নীরব থাকা ঠিক হতো না। তবে সবকিছু উপলব্ধি করার জন্য আমার কয়েকটি দিনের প্রয়োজন ছিল।’

সমর্থকদের উদ্দেশে ভিনিসিয়ুস আরও লেখেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি, এই টুর্নামেন্টের জন্য কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগ দিয়ে কাজ করেছি। আপনাদের এবং আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। এই ব্যর্থতায় আমি ভীষণ হতাশ। আমাদের আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল ছিল, কিন্তু আমরা তা পারিনি। এজন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। ব্রাজিলকে আবারও বিশ্বসেরা করার লড়াই আমি কখনো থামাব না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায় আবেগঘন বার্তায় ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র

আপডেট সময় : ০৩:৩৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬