ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন তুললেন মেহেদী হাসান শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় জোতনশী মধ্যপাড়া জামে মসজিদের বহুতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা, বাংলাদেশকে বিশ্বব্যাংকের সতর্কবার্তা বাঘায় গ্রামীণ ব্যাংকের ভেতরে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার এলাকায় আতঙ্ক জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সাভার উপজেলা ভূমি অফিসের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত সাভার বাসস্ট্যান্ড ওভারব্রিজ থেকে ককটেল মারার সময় জনতার হাতে হকার্স লীগ নেতা আটক উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায় আবেগঘন বার্তায় ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
296

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই এবার বিশ্বমঞ্চে নেমেছিল ব্রাজিল। তবে সেই স্বপ্ন থেমে গেছে শেষ ষোলোর গণ্ডিতেই। নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের জোড়া গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। ফলে বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের অপেক্ষা আরও দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে ২৮ বছরে।

দলের হতাশাজনক বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের অন্যতম তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

এবারের বিশ্বকাপে শুরু থেকেই চোটের ধাক্কা সামলাতে হয়েছে ব্রাজিলকে। টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে যান আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো ও এস্তেভাও। পরে টুর্নামেন্ট চলাকালে চোটে পড়েন রাফিনিয়া ও লুকাস পাকেতাও।

একের পর এক তারকা ছিটকে যাওয়ায় দলের আক্রমণভাগের মূল দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। সেই দায়িত্ব তিনি সফলভাবেই পালন করেন। পাঁচ ম্যাচে চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। তবে শেষ ষোলোর নকআউট ম্যাচে নরওয়ের বিপক্ষে দলকে জয়ের পথ দেখাতে পারেননি।

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে চার দিন সময় নেন রিয়াল মাদ্রিদের এই তারকা। এরপর ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন,

‘বিশ্বকাপের আরেকটি হতাশার অধ্যায়ের পর কী লিখব, সেটাই ভাবছিলাম। আপনাদের সবাইকে আমাদের স্বপ্নে বিশ্বাস রাখতে এবং পাশে থাকতে দেখেছি। তাই নীরব থাকা ঠিক হতো না। তবে সবকিছু উপলব্ধি করার জন্য আমার কয়েকটি দিনের প্রয়োজন ছিল।’

সমর্থকদের উদ্দেশে ভিনিসিয়ুস আরও লেখেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি, এই টুর্নামেন্টের জন্য কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগ দিয়ে কাজ করেছি। আপনাদের এবং আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। এই ব্যর্থতায় আমি ভীষণ হতাশ। আমাদের আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল ছিল, কিন্তু আমরা তা পারিনি। এজন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। ব্রাজিলকে আবারও বিশ্বসেরা করার লড়াই আমি কখনো থামাব না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায় আবেগঘন বার্তায় ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র

আপডেট সময় : ০৩:৩৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬