ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আটকের তথ্য চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালেন দামকুড়া থানার এসআই আসরাফুল পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ সাভারের হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয় কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে মানব কল্যাণে সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন শামীম সরকার বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
158

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।  রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।  শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।

সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণের প্রধান ফটকের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে

আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬