ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয় কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে মানব কল্যাণে সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন শামীম সরকার বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন সাভারে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর বাঘায় কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে অভিযান রিল বানাতে ব্যস্ত বাবা-মা ঢেউয়ে ভেসে যাচ্ছিল শিশু শেষ মুহূর্তে প্রাণ বাঁচালেন প্রত্যক্ষদর্শী সাভার সেটেলমেন্ট অফিসে ভুয়া কর্মকর্তা কবিরের দাপট সাভার থানার ওসি অসুস্থ, এনাম মেডিকেলে চিকিৎসাধীন

সাভারের হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
4

​ আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মী সভা করেছে হেযবুত তাওহীদ। শুক্রবার বিকালে সাভার রেডিও কলোনি এলাকার মোল্লা পার্টি সেন্টারে এই কর্মীসভার আয়োজন করা হয়। এতে হেযবুত তাওহীদের উপজেলা শাখার প্রায় ৬ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ​

সাভার উপজেলা হেযবুত তাওহীদের আমির সোহেল তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুবু আলেম মাহফুজ, ঢাকা জেলা সভাপতি সুমন শেখ এবং আশুলিয়া থানা হেযবুত তাওহীদের সভাপতি আব্দুল খালেক। ​প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “আমরা একটি মুসলিম দেশ, অথচ আমাদের দেশে অপরাজনীতি, চুরি-ডাকাতি, খুন ও গুম লেগেই আছে। জুলাই মাসের বৈষম্যবিরোধী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন এলেও সাধারণ মানুষের কাঙ্ক্ষিত বৈষম্যমুক্তি, ন্যায়বিচার ও বাকস্বাধীনতা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।” ​তিনি আরও বলেন, “সামনে যেকোনো নির্বাচিত সরকারই আসুক না কেন, তারা ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার চেষ্টা করলেও বিদ্যমান চলমান রাষ্ট্র ও অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হলে পুরোপুরি সফল হওয়া সম্ভব নয়। মুসলিম হিসেবে আমাদের কোরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে একটি আলাদা জীবনব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রজীবনে প্রকৃত শান্তি আসবে।” ​হেযবুত তাওহীদের এই দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এদেশের ১৮ কোটি জনগণ, রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক, সাংবাদিক এবং আলেম-ওলামা সবাইকে নিয়ে একটি সম্মিলিত আলোচনায় বসতে হবে। বর্তমানে যে মব ভায়োলেন্স, চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে—তা প্রতিরোধে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত প্রচলিত ত্রুটিপূর্ণ ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান কায়েম করা। একই সঙ্গে ধর্মের নামে বাড়াবাড়ি, জুলুম ও রাজনৈতিক হানাহানি যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬