ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল

বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
6

রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার আলাইপুর-গোকুলপুর ঘাট এলাকায় থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজনকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত স্থান ব্যতীত অন্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এ ধরনের কাজে সহায়তা করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে নদীর বাঁধ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং নদীর বাঁধ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬