ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান

সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়।

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে মানুষের মধ্যে কোনো ধরনের আতঙ্ক বা আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয়, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ থাকবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে নেতাকর্মীরা চারদিকে ভ্যানগার্ডের মতো দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। সাভারের নামাবাজার এলাকার পঞ্চবটি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার পৌরসভার আওতাধীন বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, দুর্গাপূজা উপলক্ষে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা থাকতে পারে। তবে সেই আশঙ্কা যাতে সত্যি না হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন। পূজা উদযাপন নিয়ে মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক না থাকে, সে বিষয়ে নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলেও জানান তিনি। শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া , সাভার পৌরসভা ১ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলের পদপ্রার্থী মোঃ আকতার বেপারী , সাভার পৌর সভা যুবদল নেতা মোঃ জুয়েল তালুকদারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাভার পৌরসভার ৪৬টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথি গয়েশ্বর চন্দ্র রায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়।

আপডেট সময় : ১০:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬