ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আটকের তথ্য চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালেন দামকুড়া থানার এসআই আসরাফুল পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ সাভারের হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয় কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে মানব কল্যাণে সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন শামীম সরকার বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
33

সাভারের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা জেলা ডিবি-উত্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স গত ২৫ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরির ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল ওরফে বুস সোহেল (৪০), মো. শাহিন গাজী (৩০), মো. সুমন মিয়া (৩৩) ও সিদ্দিক (৩৬)। তাঁরা সাভারের আমিনবাজার এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে। তাঁদের স্থায়ী ঠিকানা ঢাকা, খুলনা, জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন এলাকায়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গোডাউনে চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়েছে।   পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধ-সংক্রান্ত পূর্ববর্তী রেকর্ড পর্যালোচনায় মো. সোহেল ওরফে বুস সোহেলের বিরুদ্ধে মাদক ও চুরিসহ পাঁচটি মামলা এবং মো. শাহিন গাজীর বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা মামলা নম্বর ৮১, তারিখ ২৩ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় গ্রেপ্তার ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।   চুরির এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬