ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন সাভারে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর বাঘায় কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে অভিযান রিল বানাতে ব্যস্ত বাবা-মা ঢেউয়ে ভেসে যাচ্ছিল শিশু শেষ মুহূর্তে প্রাণ বাঁচালেন প্রত্যক্ষদর্শী সাভার সেটেলমেন্ট অফিসে ভুয়া কর্মকর্তা কবিরের দাপট সাভার থানার ওসি অসুস্থ, এনাম মেডিকেলে চিকিৎসাধীন সাভারের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট ছিনতাই করে ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ

সাভারে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
22

সাভারে অপারেশনের পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর চালালেন স্বজনরা

ঢাকার সাভারে একটি হাসপাতালে নাকের পলিপাসের অস্ত্রোপচারের পর ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন নিহত শিশুর স্বজনরা।

বুধবার দুপুরে সাভারের গেন্ডা এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্রাহাম (১১)। সে মানিকগঞ্জের সিংগাইর থানার মানিকনগর এলাকার আলামিনের ছেলে।

নিহত শিশুর স্বজনদের অভিযোগ, বুধবার দুপুরে নাকের পলিপাসের অস্ত্রোপচারের জন্য আব্রাহামকে গেন্ডা এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের চিকিৎসক সুমন হোসাইন তার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।

পরে শিশুটিকে মৃত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয় বলে জানান তারা।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত শিশুর স্বজনরা আব্বাস স্পেশালাইজড হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। এদিকে ঘটনার পর হাসপাতালের নার্স, চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন সেখান থেকে চলে যান বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

সাভারে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

আপডেট সময় : ০৫:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬