ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয় কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে মানব কল্যাণে সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন শামীম সরকার বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন সাভারে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর বাঘায় কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে অভিযান রিল বানাতে ব্যস্ত বাবা-মা ঢেউয়ে ভেসে যাচ্ছিল শিশু শেষ মুহূর্তে প্রাণ বাঁচালেন প্রত্যক্ষদর্শী সাভার সেটেলমেন্ট অফিসে ভুয়া কর্মকর্তা কবিরের দাপট সাভার থানার ওসি অসুস্থ, এনাম মেডিকেলে চিকিৎসাধীন

সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
163

সম্মানের সঙ্গে রোজগার, লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর অধিকার স্লোগানকে সামনে রেখে সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে জি ইউ এস ও এসপিইডির উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

মেলায় সাভার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা অংশ নেন। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

এ সময় চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন।   অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আয়োজকরা উপস্থিত ছিলেন।   বক্তারা বলেন, লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কর্মসংস্থানের বিকল্প নেই।

তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা গেলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।   মেলায় অংশগ্রহণকারী কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে নিয়মিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ১০:১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬