ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন সাভারে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর বাঘায় কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে অভিযান রিল বানাতে ব্যস্ত বাবা-মা ঢেউয়ে ভেসে যাচ্ছিল শিশু শেষ মুহূর্তে প্রাণ বাঁচালেন প্রত্যক্ষদর্শী সাভার সেটেলমেন্ট অফিসে ভুয়া কর্মকর্তা কবিরের দাপট সাভার থানার ওসি অসুস্থ, এনাম মেডিকেলে চিকিৎসাধীন সাভারের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট ছিনতাই করে ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ

বাঘায় কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে অভিযান

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
15

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের দীঘির পাড় এলাকায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে দুটি এক্সক্যাভেটর পাওয়া গেছে।

তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষিজমিতে পুকুর খননের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কৃষিজমিতে পুকুর খননের প্রমাণ মেলে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, অনুমোদন ছাড়া কৃষিজমির উপরিভাগের মাটি কাটা এবং জমির শ্রেণি পরিবর্তন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষিজমি সুরক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে অভিযান

আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬