ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আটকের তথ্য চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালেন দামকুড়া থানার এসআই আসরাফুল পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ সাভারের হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয় কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে মানব কল্যাণে সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন শামীম সরকার বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

সাভারের মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ২৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
257

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাভারে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাদকবিরোধী সামাজিক সংগঠন সাভার ইয়ুথ অ্যালায়েন্স এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. খোরশেদ আলম, মেয়র পদপ্রার্থী, সাভার পৌরসভা। তিনি বলেন, তরুণদের মেধা, শক্তি ও সম্ভাবনাকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ ধরনের আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়কোবাদ, মো. শরীফুজ্জামান (সভাপতি, অগ্রভূত সোসাইটি), ডা. মো. শহিদুল কাউসার, আ. গফুর বাবুল (সহ-সভাপতি, সাভার পৌর বিএনপি) এবং এস এম মাজহারুল হক (আমিনুল), সভাপতি, সোবাহানবাগ জামে মসজিদ।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, অলিউর রহমান উজ্জ্বল, যুবদল নেতা তালুকদার জাহিদুল ইসলাম জুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী ও ক্রীড়ানুরাগীরা।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬