ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন বেন্টুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সড়কের জায়গা দখলচেষ্টার অভিযোগ আদর্শ চকরাজাপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মুলা খামারু সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন মোঃ মনিরুল হক সাভারের পুলিশ হত্যার প্রধান জহিরুলকে গ্রেপ্তার করে সাভারের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়

সাভারের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
252

সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলিনগর এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

গ্রেপ্তাররা হলেন, মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) ও ১৬ বছর বয়সী এক কিশোর। মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিবেশী রানাসহ পাঁচজন গত বৃহস্পতিবার রাতে নারীকে ধর্ষণ করে। সেসময় তারা ভিডিও ধারণা করে রাখেন।

বিষয়টি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে গতকাল শনিবার রাতে গৃহবধূর পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী রানাকে গণপিটুনি দেয় ও পুলিশের কাছে সোপর্দ করে। পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ওই গৃহবধূর মা শনিবার রাতে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় একজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করে। মামলার ২ নম্বর আসামি সাকিব ও অজ্ঞাতপরিচয় অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া চিকিৎসার জন্য ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ

আপডেট সময় : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬