ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন বেন্টুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সড়কের জায়গা দখলচেষ্টার অভিযোগ আদর্শ চকরাজাপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মুলা খামারু সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন মোঃ মনিরুল হক সাভারের পুলিশ হত্যার প্রধান জহিরুলকে গ্রেপ্তার করে সাভারের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১০:১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি এবং শিশু বলাৎকার মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের দিকনির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসান,

এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই আব্দুল মালেকসহ সঙ্গীয় ফোর্স তেতুলিয়া বাজারের পূর্ব পাশে একটি কামারের দোকানসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. শাহাদৎ (৩৬), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- ২৪০ তেজকুনি পাড়া, ঢাকা-কে আটক করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের অপর এক আরোহী মোটরসাইকেলসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, আটক শাহাদতের বিরুদ্ধে পুঠিয়া, চারঘাট ও বাঘা থানাসহ বিভিন্ন থানায় মাদক ও ডাকাতিসহ মোট ২০টি মামলা রয়েছে।

এদিকে পৃথক অভিযানে বাঘা উপজেলার উত্তর মিলিক (চাকিপাড়া) গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমান (৬২), পিতা- মৃত মজের প্রামাণিককে একটি দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছেলেকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, “মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি ছেলে শিশু ধর্ষণ মামলার ভিত্তিতে অপর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে উভয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

আপডেট সময় : ১০:১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬