ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন বেন্টুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সড়কের জায়গা দখলচেষ্টার অভিযোগ আদর্শ চকরাজাপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মুলা খামারু সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন মোঃ মনিরুল হক সাভারের পুলিশ হত্যার প্রধান জহিরুলকে গ্রেপ্তার করে সাভারের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বাঘায় রাতভর অভিযান: চুরি মামলার পলাতক আসামি মিশন গ্রেফতার, উদ্ধার চোরাই অটোভ্যান

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে শিমুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শমজান (৪৫) নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর এলাকার জোতকাদিরপুর স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে। আহত শমজান একই গ্রামের নবীর শাহ্‌র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জোতকাদিরপুর এলাকার মৃত ইনসার মন্ডলের ছেলে মোঃ মুনসুর মন্ডলের বাড়িতে গরু চুরি করতে ঢুকলে স্থানীয় জনতা শিমুল ও শমজানকে আটক করে।

পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিমুলের মৃত্যু হয়। গুরুতর আহত শমজানকে বাঘা থানা পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গরু চুরির অভিযোগ ও গণপিটুনির ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১

আপডেট সময় : ১০:১৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬