সংবাদ শিরোনাম ::
এলপিজির নতুন দাম আজ ঘোষণা করা হয়েছে
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। আজই এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সংক্রান্ত বিইআরসির নির্দেশনা আজ সোমবার দুপুর ৩টায় ঘোষণা করা হবে। ঢাকার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে কমিশনের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হবে।










