ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সালাউদ্দিন বাবু এমপি সাভারের পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই জন পুলিশকে ক্লোজড ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান চকরাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জগলু শিকদারের মাজার জিয়ারত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁ/চিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা

আমার জন্য একদিন কষ্ট করবেন আর আমি করবো পাঁচ বছর ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
241

ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, আপনারা আমার জন্য একদিন কষ্ট করবেন, আর আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করবো। এসময় তিনি ঢাকা ১৯ আসনের নাগরিকদের প্রতি তার দায়বদ্ধতা, সেবা এবং উন্নয়নের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. সালাউদ্দিন বাবু। এসময় তিনি নির্বাচিত হয়ে অপরিকল্পিত সাভারকে একটি সুন্দর ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করা কথা জানান। একই সঙ্গে সাভারকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম জামায়াতে ইসলামীকে মুনাফেকি দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকারবিরোধী রাজনীতির সঙ্গে কোনো আপস হতে পারে না। জনগণ এখন সচেতন, তারা ভণ্ডামি ও মুখোশের রাজনীতি প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, সাভারসহ সারা দেশে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন সময়ের প্রধান দাবি। এসময় পথসভায় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাভার পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পৃথক পথসভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমার জন্য একদিন কষ্ট করবেন আর আমি করবো পাঁচ বছর ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

আপডেট সময় : ১১:৫৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬