ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ সাভার মডেল থানার ওসি মোঃ সাইফুল আলম ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আটকের তথ্য চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালেন দামকুড়া থানার এসআই আসরাফুল পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ

রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
43

রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে চাঁদাবাজি ও পদ বাণিজ্যের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে চাঁদাবাজি ও পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের দাবি, কমিটিতে পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেনের প্রস্তাব দেওয়া হচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুন রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের মাধ্যমে মাহমুদ হাসান সজলকে সভাপতি এবং ইয়াছির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনে কার্যকর অগ্রগতি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঠিয়া-দুর্গাপুর সংসদীয় আসন কেন্দ্রিক একটি ভার্চুয়াল সভায় রাজশাহী জেলার বিভিন্ন কমিটি গঠনের নির্দেশনা দেন।

এরপর জেলা যুবলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোদাগাড়ী পৌর যুবলীগের এক নেতা অভিযোগ করেন, ইয়াছির আরাফাত সৈকত তাঁকে সহসভাপতি পদ দেওয়ার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছেন। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক পুঠিয়া পৌর যুবলীগের এক কর্মীর অভিযোগ, তাঁকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীদের কাছ থেকেও জেলা কমিটিতে অন্তর্ভুক্তির আশ্বাসে পাঁচ থেকে দশ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, পদ বাণিজ্যকে কেন্দ্র করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

তাঁদের মতে, এ ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ও সাংগঠনিক ঐক্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন

আপডেট সময় : ০৫:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬