ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন আদালতে সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ পরীমনির, মামলায় জামিন সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি বেতন বৃদ্ধি ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা বাঘার তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান আড়ানী রেলব্রিজ (KPI) পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
9

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় বাঘা উপজেলা বিএনপি, বাঘা পৌর বিএনপি, আড়ানী পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির শীর্ষ নেতাদের নেতৃত্বে র‍্যালিটি বের হয়। এতে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালিটি বাঘা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহদৌলা সরকারি কলেজ মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—ফখরুল হাসান বাবলু (আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি), নুরুজ্জামান খান মানিক (সাবেক সভাপতি, বাঘা উপজেলা বিএনপি), তফিকুল ইসলাম তফি (সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি), আব্দুল লতিব (সাংগঠনিক সম্পাদক, বাঘা পৌর বিএনপি), এসএস সালাউদ্দিন আহমেদ শামীম সরকার (আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল), শফিকুল ইসলাম শফি (যুবদল নেতা), তোজাম্মেল হক (সাবেক চেয়ারম্যান), মুলা খামারু (সভাপতি, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি), জগলু শিকদার (সাধারণ সম্পাদক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি), হেলাল উদ্দিন রিয়াল (সভাপতি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি), সেলিনা আক্তার শাপলা (বাঘা উপজেলা মহিলাদল নেত্রী) এবং মোসাঃ সারমিন সুলতানা সোনিয়া (আড়ানী পৌর মহিলা দল)-সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায় সূচিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন দেশবাসীকে একাসরে গেঁথেছিলেন। আজকেও আমাদের সেই ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কামাল হোসেন বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। চক্রান্তকারীরা বারবার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু দেশের আপামর জনতা ও জিয়াউর রহমানের সৈনিকেরা তা প্রতিহত করেছে। আজকের এই বর্ণাঢ্য র‍্যালি ও জনস্রোত প্রমাণ করে বাঘার মাটি জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও রাজনৈতিক সংহতি সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ের মধ্য দিয়ে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬