ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের গার্ডিয়ান নেই দখল অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত নান্দাইলে আগুনে পুড়ে নিঃস্ব কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন- তথ্য প্রতিমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত হুইপদের শ্রদ্ধা নিবেদন সাভার পৌরসভা ১নং ওয়ার্ডের ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতির পক্ষ থেকে ২৫০ জনকে ঈদ উপহার দেওয়া হয় সাভারের ভেজাল সয়াবিন তেল কারখানায় অভিযান ১ বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা করে উলিপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পিছনে রেখেই দিবস পালন জনমনে ক্ষোভ পর্যটন নগরী কুয়াকাটায় ১২ তলা অত্যাধুনিক জানা হোটেল নির্মাণ এয়ারলাইন্স চেয়ারম্যান আসাদুজ্জামানের উদ্যোগে দ্রুতগতিতে কাজ চলমান রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদা দাবি সভাপতিকে কুপিয়ে জখম রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা জড়িতদের গ্রেপ্তারের দাবি

সাভারের আন্তঃজেলা ডাকাত দলের ৮ জনকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
106

সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি দা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, ৩ টি সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো-ঢাকা জেলার সাভার থানার ছোট কালিয়াকৈর এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ রসেদ মিয়া (৩২), আবুল হাসেমের ছেলে মোঃ রিপন মিয়া (৩৩), মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ মাসুদ রানা (৩১), পার্শ্ববর্তী রাজাসন গ্যারেজ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ সানি মিয়া (৩৫), সামাইর এলাকার মোঃ চান মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া (৩১), সাভারের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সোহাবান মিয়া (২৩), আবু মিয়ার ছেলে মোঃ নুর নবী (২৭) এবং উত্তর মেইটকা এলাকার হাছনের ছেলে মোঃ ইমন মিয়া (২৫)। পুলিশ জানায়, সম্প্রতি সাভারের রাজাশন-বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস টিম ডাকাতদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন জানান, ভোররাতে ১৫-১৬ জন ডাকাত কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। এসময় অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি আরোও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের আন্তঃজেলা ডাকাত দলের ৮ জনকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬