ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুর পৌর শহরে ১৫ বছরের কিশোর দ্বারা ৫ বছরের শিশু বলাৎকারের অভিযোগ আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার করে বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

সাভার পৌরসভা চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোঃ খোরশেদ আলম

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
310

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার চৌরঙ্গী মার্কেটে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম, তিনি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়।

এ মাসে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের আয়োজন করেন মিজানুর রহমান ও আরিফুল ইসলাম রানা।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত রাখার উদ্দেশ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সাভার চৌরঙ্গী মার্কেট এলাকায় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার পৌরসভা চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোঃ খোরশেদ আলম

আপডেট সময় : ০৬:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬