সাভারের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন তুললেন মেহেদী হাসান

- আপডেট সময় : ০৮:১৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমার পরিচয়, রাজনৈতিক পথচলা ও সাভারবাসীর কাছে কিছু প্রশ্ন
আমি মোহাম্মদ মেহেদী হাসান, সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক। ২০০৬ সালে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য, ২০১৩ সালে সাংগঠনিক সম্পাদক এবং ২০২৪ সালে আহ্বায়ক কমিটির নির্বাচিত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। দীর্ঘদিন ধরে আমার ওপর অর্পিত দায়িত্ব ও ব্যবসায়িক কার্যক্রম সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পরিচালনা করে আসছি।
পারিবারিক পরিচয় ও জন্মস্থান
১৯৭২ সালে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর রাজাশনে আমার জন্ম। আমাদের পূর্ববর্তী হোল্ডিং নম্বর ৭১/১, পরবর্তী হোল্ডিং নম্বর ৬৫/৮ এবং বর্তমান ঠিকানা ৭৭/৫২, সিআরপি রোড, সাভার, ঢাকা।
আমার পিতা মরহুম কফিল উদ্দিন ছিলেন সাভারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবক, ন্যায়বিচারক ও পরোপকারী ব্যক্তি। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ছিলেন। সাভারের মানুষের কাছে তিনি একজন পরিচিত, সম্মানিত ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাভার নামাবাজারের কফিল উদ্দিন মার্কেটের প্রতিষ্ঠাতা এবং বহু সম্পদের অধিকারী ছিলেন।
আমার পিতা জন্মসূত্রে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজাশনের স্থায়ী বাসিন্দা ছিলেন। পরবর্তী সময়ে আমাদের লেখাপড়া, ভরণপোষণ, সাভার নামাবাজারে ব্যবসা পরিচালনা এবং নদীর ওপারে কৃষিজমি চাষাবাদের সুবিধার্থে ১৯৭৭ সালে তিনি পরিবারসহ সাভার উত্তরপাড়ায় বসবাস শুরু করেন। রাখাল চন্দ্র সাহার জমিদারবাড়ি ও আলহাজ কোহিনুর ভূঁইয়ার বাড়ির পূর্ব পাশে এ-৮৮ নম্বর বাড়িতে আমরা বসবাস করতাম।
শিক্ষাজীবন
আমার শিক্ষাজীবন শুরু হয় সাভারের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যা স্থানীয়ভাবে ‘চকের স্কুল’ নামে পরিচিত। সেখানে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর কিন্ডারগার্টেনে ভর্তি হই। পরবর্তী সময়ে সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে পাস করে সাভার ডিগ্রি কলেজে (বর্তমানে সাভার সরকারি কলেজ) শিক্ষাজীবন সম্পন্ন করি।
রাজনৈতিক আদর্শ ও পথচলা
১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একদল বিপথগামী সেনাসদস্য হত্যা করেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে আমার পিতা কান্নায় ভেঙে পড়েন। পিতার কান্না দেখে আমিও কেঁদেছিলাম। সেই শৈশব থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করতে শুরু করি।
১৯৮৬ সালের দিকে কিশোর বয়সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হই।
রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু ভাই, ভিপি জাহাঙ্গীর ভাই, প্রদীপ ভাই, কর্নেল ভাই, সাভার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভাই, তপন ভাই, নাজমুল ভাই, অপু ভাই, সামির ভাই, জিএস আমান ভাই, উত্তরপাড়ার সুমন, রিপন ও বাবু, মধ্যপাড়ার সিরাজুল, এজিএস আরিফ, রিয়াজুল মামা, বাবুল, শামীম, নাসির উকিল, কাতলাপুরের নজরুল ও খোরশেদ, মেয়র প্রার্থী খোরশেদ আলম, ভিপি বদির, সাভার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ, ডগরমোড়ার মুকুল, লেলিন ও ভুট্টু, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন, কোটবাড়ির কামাল হোসেন ও রাজু, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নবী ও চন্দনসহ অসংখ্য ছোট-বড় নেতাকর্মীর সঙ্গে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে দায়িত্ব পালন করেছি।
এরশাদবিরোধী আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সালে সাভারসহ সারা বাংলাদেশে স্বৈরশাসনের অবসান ঘটে। পরবর্তী সময়ে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃ স্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষ প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করে। ২৪ শে জুলাই যোদ্ধা হিসেবেও অংশগ্রহণ করেছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাভারবাসীর কাছে আমার প্রশ্ন
দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে সময় পার করেছি। কিন্তু বর্তমানে সাভারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে।
আমার অভিযোগ, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন কিছু ব্যক্তি এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছেন। কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, তার উত্তর আমি সাভারের জনগণের কাছে জানতে চাই।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর সঙ্গে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ছিলাম। দলের দুর্দিনেও তাঁর পাশে ছিলাম এবং এখনো আছি।
আমার রাজনৈতিক পথচলা, পেশাগত জীবন ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে সাভারের মানুষ অবগত রয়েছেন। আমি চাই, আমার অতীত কর্মকাণ্ড ও বর্তমান অবস্থান সম্পর্কে সাভারবাসী তথ্যের ভিত্তিতে নিরপেক্ষভাবে মূল্যায়ন করুন।
মোহাম্মদ মেহেদী হাসান
সরকারি লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক
সাভার, ঢাকা।




















