ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বক্তারপুর মোড় থেকে ঘোড়াদিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিনের ভাঙন ও বৃষ্টির পানির কারণে বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন অংশে মাটি সরে গিয়ে বড় ধরনের গর্ত ও ভাঙন সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে থাকা মাটি ধসে যাওয়ায় গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ খুঁটিও ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় সড়কের আরও অংশ ভেঙে পড়লে পথচারী, যানবাহন ও আশপাশের বাসিন্দাদের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে মাটি ধসে নিচের অংশ ফাঁকা হয়ে গেছে। কোথাও কোথাও ড্রেন ও পানি নিষ্কাশনের পথও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভাঙনস্থানে ময়লা-আবর্জনা জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বক্তারপুর মোড় থেকে ঘোড়াদিয়া পর্যন্ত সড়কটি প্রতিদিন হাজারো মানুষ ব্যবহার করেন। দ্রুত ব্যবস্থা না নিলে বৃষ্টির পানিতে ভাঙন আরও বাড়তে পারে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর দাবি, সড়কটি পুরোপুরি ভেঙে পড়ার আগেই সাভার পৌরসভা কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে ভাঙনস্থল পরিদর্শন করে মেরামত ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে স্থানীয় স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে কাউন্সিলর পদপ্রার্থী যারা রয়েছেন, তাদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের একটাই দাবি, “বড় কোনো দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে দ্রুত সড়কটির সংস্কার ও ঝুঁকিপূর্ণ অংশ নিরাপদ করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আপডেট সময় : ১২:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬