ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধভাবে জ্বালানি মজুতের তথ্য দিলে পাওয়া যাবে পুরস্কার। নওগাঁর সাপাহারে নাবালককে প্রলোভনে ফেলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার ৩১ বার তোপধ্বনিতে বাঘায় মহান স্বাধীনতা দিবস উদযাপন হোসেনপুরে পাপমুক্তির আশায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল ‎ সাভার ও আশুলিয়া ও ধামরাই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে  উলিপুরে গণহত্যা দিবস পালন শহীদদের প্রতি শ্রদ্ধা, ইতিহাস স্মরণে আলোচনা সভা বাঘায় জ্বালানি সংকট  মুহুর্তে পাম্পে তালা ডিপোতে রাতের আঁধারে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে মিজান চৌধুরী আগামী ৭৫ দিনের মধ্যে পরিবর্তনশীল উলিপুর গড়ার প্রতিশ্রুতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী যুক্তরাষ্ট্রের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সাভারের সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
126

ঢাকার সাভারে দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ফিরোজ (৩৮) ও সুজন (৪০)। আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে গাঁজা, দেশি ও বিদেশি মদসহ বিভিন্ন মাদক সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে আটকৃকদের একজন এর আগে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরবর্তীতে উদ্ধারকৃত সকল আলামতসহ আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬