ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আটকের তথ্য চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালেন দামকুড়া থানার এসআই আসরাফুল পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ সাভারের হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয় কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে মানব কল্যাণে সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন শামীম সরকার বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৫:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
230

নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ দিয়েছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনে প্রশাসক মহোদয়ের কনফারেন্স রুমে সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় রাসিক প্রশাসক চলতি অর্থবছরে আগামী জুন মাসের মধ্যে বিগত তিন অর্থ বছরের চেয়ে বেশি রাজস্ব বৃদ্ধির আহবান জানান।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা যথাযথভাবে নাগরিকদের সেবা করতে চাই।

নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি হাল ও বকেয়া কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত তৈরি করতে হবে। যেসব খাতে সিটি কর্পোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে, সেসব খাত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাসিক প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নাগরিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উত্তম আচরণ করবেন। নগরবাসীকে নাগরিক সেবা নিশ্চিত করতে আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব।

কর আদায়কারীদের উৎসাহিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী মহানগরী গড়তে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দীন সহ রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের

আপডেট সময় : ০৫:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬