ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে জননিরাপত্তা নিশ্চিতে নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি

৩১ বার তোপধ্বনিতে বাঘায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
263

রাজশাহীর বাঘায় প্রথম প্রহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ সকাল ৬টা ৪মিনিটে ৩১বার তোপধ্বনির পরে উপজেলা চত্তরে উপজেলা প্রশাসনের সকল দপ্তর ও থানা পুলিশ পুষ্প স্তবক অর্পণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে সকাল ৮টায় বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল গৌরব ও স্মৃতিচারণের এক অনন্য উপলক্ষ।

উপজেলার বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াত শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা। এ সময় তার পাশে অবস্থান করছিলেন বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক। জাতীয় পতাকা উত্তোলন শেষে নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, আজকে সারা দেশব্যাপী যে দিনটি উদযাপন হচ্ছে এটি ধারে পাওয়া নয়। এই আমার ভাইয়ের রক্ত দিয়ে কেনা। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী জনতা পাক সেনাদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আমরা আজকের দিনের অনেক ঘটনা হয়তো ভুলে যাব। কিন্তু দেশ স্বাধীনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের কথা আমরা কোনদিনও ভুলতে পারবো না। তিনি যাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় সকলের জন্য দোয়া কামনা করেন।

নির্বাহী অফিসার এর বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই সাথে এদেশের লড়াকু সৈনিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জনিসহ সকল অফিসারগণ। বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, পৌর বিএনিপর সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান সুরুজ, ও যুবদল নেতা সালে আহমেদ সালাম,জেলা ছাত্রলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার,ছাত্র নেতা আল-আমীন জমাদার সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজে নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩১ বার তোপধ্বনিতে বাঘায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬