ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন প্রীতি ফুটবলে প্রাণের উচ্ছ্বাস প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আ: লীগ নেতা রবিউল আলম গ্রেপ্তার, পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা মামলায় নাসিম উদ্দিন আটক স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় মুখর নান্দাইল সাভারের স্ত্রীকে নির্যাতনের পর রাস্তায় ফেলে গেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সাভারের জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের আলোচনা সভা করা হয় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে পিআইবির মহাপরিচালক

স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় মুখর নান্দাইল

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৭:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
19

ময়মনসিংহের- নান্দাইলে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে নান্দাইল’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্দাইলে স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে নান্দাইল উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আবু ইউসুফ সোহাগ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন, সমাজের কল্যাণে তরুণদের স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণ একটি ইতিবাচক উদ্যোগ। তারা ‘হৃদয়ে নান্দাইল’-এর বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদেরও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। সংগঠনের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বিশিষ্টজন, সাংবাদিক এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী অংশ নেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় মুখর নান্দাইল

আপডেট সময় : ০৭:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬