ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন বেন্টুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সড়কের জায়গা দখলচেষ্টার অভিযোগ আদর্শ চকরাজাপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মুলা খামারু সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন মোঃ মনিরুল হক সাভারের পুলিশ হত্যার প্রধান জহিরুলকে গ্রেপ্তার করে সাভারের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাভারের পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার একদিন পরই নিজের স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে রনি ইসলাম নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর তিনি ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান।

তবে পালিয়ে গিয়ে রনি নিজেই তার পরিবারকে ফোন করে বিষয়টি পুলিশকে জানাতে বলেন। সোমবার (৮ জুন) সকালে সাভারের ছায়াবিথী এলাকার ডা. এবিএম শহিদুজ্জামানের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ রিয়া মনির (২১) মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি। পেশায় টাইলস কন্ট্রাক্টর রনি ইসলাম গত ৭ জুন ঘোষিত সাভার পৌর ছাত্রদলের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পান।

অভিযোগ রয়েছে, পদ পাওয়ার পরদিন সকালে তিনি তার স্ত্রীকে হত্যা করে মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। হত্যাকাণ্ড ঘটানোর পর রনি নিজেই তার পরিবারকে ফোন করে বিষয়টি জানান। পরে রনির পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, রনির পরিবারের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬