ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

সাভারের গাঁজা ও হেরোইনসহ দুই জন মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার আহসান উদ্দিন সোহাগ
  • আপডেট সময় : ০৬:৫৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ২৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
289

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে গাঁজা ও হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে তেঁতুলঝোড়ার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ইমান আলীকে গ্রেপ্তার করেন এসআই মোঃ আরিফুল ইসলামসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। অপর দিকে আজ ভোর রাত সোয়া ৪টার দিকে আমিনবাজার পাঁচগাছিয়া এলাকা থেকে ৩০০ পুড়িয়া হেরোইনসহ পেশাদার মাদক কারবারি সজিবকে গ্রেপ্তার করে এসআই মোঃ মতিউর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স।

গ্রেপ্তার ইমান আলী (৩৮) ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকার মাইনুউদ্দিনের ছেলে এবং সজিব (২৫) সাভারের আমিনবাজার ইউনিয়নের চন্দ্র নারায়ণপুর এলাকার মজিবুরের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক স্থান থেকে গাঁজা ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের গাঁজা ও হেরোইনসহ দুই জন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬