ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

লালপুরে বিদেশি পিস্তল-গুলি ও প্রাইভেট কারসহ ৪ জন আটক একাধিক মামলার আসামি

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১১:৫০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ছয়টি মোবাইল ফোন ও একটি সাদা প্রাইভেট কারসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও অপহরণসহ অসংখ্য মামলা রয়েছে।

লালপুর থানার এসআই মো. আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে রাত ১টার দিকে পালিদেহা গ্রামের আঞ্চলিক মহাসড়কে অভিযান চালান। সেখানে একটি সাদা প্রাইভেট কারে অবস্থান করা চারজনকে আটক করা হয়।

অভিযানের সময় একজন পালিয়ে যায়। আটকরা হলেন— পাবনার ঈশ্বরদীর পশ্চিমটেংরীর মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি, মো. কাজল, রাজশাহীর বাঘার হিলালপুরের মো. সামাদ মোল্লা এবং নাটোরের লালপুরের গৌরীপুরের মো. মনিরুজ্জামান।

পুলিশ জানায়, আটকদের কাছ থেকে একটি বিদেশি 7.65 mm পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করা হয়। মাহমুদ হাসান ওরফে সোনামনি সামান্য অসুস্থ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, আটক সোনামনি ও সামাদ মোল্লার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক, অপহরণসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন।

শুধু সোনামনির বিরুদ্ধেই ঈশ্বরদী, দৌলতপুর ও আমিনপুর থানায় ২৪টি মামলা রয়েছে। সামাদ মোল্লার বিরুদ্ধে বাঘা, চারঘাট ও তুরাগ থানায় ১৪টি মামলা রয়েছে। কাজলের বিরুদ্ধেও ঈশ্বরদী থানায় বিস্ফোরক ও মারধরের মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে বিদেশি পিস্তল-গুলি ও প্রাইভেট কারসহ ৪ জন আটক একাধিক মামলার আসামি

আপডেট সময় : ১১:৫০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬