ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীপাবলিতে প্রথমবার ছেলে ভিহানের মুখ দেখালেন ক্যাটরিনা–ভিকি সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি বাঘার মনিগ্রামে মোবাইল কোর্ট ৩ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি তৈরি পোশাক খাতে উষ্কানি ও অর্থযোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন

রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৫:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৩২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
306

রাজশাহী নগরীর পদ্মা নদীর শিমলা এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ১৬ থেকে ২০ বছর বয়সী প্রায় ৫০ থেকে ৬০ জন কিশোর জড়ো হয়ে আড্ডা দেয় এবং মাঝে মধ্যেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, শুরুতে সাধারণ আড্ডা থাকলেও এখন তা সংঘবদ্ধ গ্যাং কার্যক্রমে রূপ নিয়েছে। কয়েকদিন পরপরই নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াচ্ছে।

একাধিক সূত্র জানায়, এসব কিশোরদের একটি অংশকে কিছু প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। রাজনৈতিক কর্মসূচিতে লোক সমাগম বাড়ানো, প্রভাব বিস্তার এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে তাদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা পরিবার নিয়ে এখানে আসতে ভয় পাই।

কখন যে মারামারি শুরু হয়, বলা যায় না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।” এ বিষয়ে সচেতন মহল মনে করছে, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে এই কিশোর গ্যাংগুলো ভবিষ্যতে বড় ধরনের অপরাধ চক্রে জড়িয়ে পড়তে পারে।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা

আপডেট সময় : ০৫:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬