ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে কোমরে রশি বাঁধা অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা।

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
435

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি বেঁধে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। শনিবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। আড়াই মাস ধরে তিনি একটি অস্ত্র মামলায় রাজবাড়ী জেলা কারাগারে আটক রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তাঁর বাবা শুকুর পাটোয়ারী মারা যান। বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পুলিশি পাহারায় রাত সাতটার দিকে তাঁকে নিমতলার বাড়িতে নেওয়া হয়। জানাজার সময় তাঁর হাতকড়া খুলে কোমরে রশি বেঁধে রাখা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান। তিনি বলেন, আলাউদ্দিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁরা প্রতিহিংসার রাজনীতি চান না এবং আশা করেন সরকার দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান করবে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, জানাজা শেষে রাতেই আলাউদ্দিনকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তাঁর কোমরে রশি বাঁধা থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কারা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির জানান, দেড় ঘণ্টার প্যারোল শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ তাঁকে নিয়ে যায় এবং রাত আটটার দিকে আবার কারাগারে ফিরিয়ে আনে।

গত ১ ডিসেম্বর যৌথ বাহিনীর অভিযানে নিমতলা এলাকা থেকে একটি বিদেশি রিভলভার ও একটি রামদা উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিন পাটোয়ারীকে আটক করা হয়। পরে রাজবাড়ী সদর থানায় অস্ত্র মামলা দায়ের হলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজবাড়ীতে কোমরে রশি বাঁধা অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা।

আপডেট সময় : ০৫:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬