ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

মানিকগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যা অভিযুক্ত পলাতক গণপিটুনিতে বাবা-চাচা নিহত হয়েছে

স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন
  • আপডেট সময় : ০৮:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
146

মানিকগঞ্জ জেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে (কান্দুরপার ব্রিজ সংলগ্ন) এক মর্মান্তিক ও নৃশংস ঘটনার সৃষ্টি হয়েছে, যা পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুদুলের ৮ বছরের মেয়ে আতিকা বিকেলে নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে একই এলাকার নাঈম নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে বাড়ির অদূরে একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আতিকা কে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত নাঈমের বাড়িতে হামলা চালায়। এ সময় নাঈম পালিয়ে যেতে সক্ষম হলেও তার বাবা পান্নু এবং চাচা ফারুককে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুরো গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে এমন নৃশংস ঘটনায় এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানিকগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যা অভিযুক্ত পলাতক গণপিটুনিতে বাবা-চাচা নিহত হয়েছে

আপডেট সময় : ০৮:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬