ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীপাবলিতে প্রথমবার ছেলে ভিহানের মুখ দেখালেন ক্যাটরিনা–ভিকি সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি বাঘার মনিগ্রামে মোবাইল কোর্ট ৩ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি তৈরি পোশাক খাতে উষ্কানি ও অর্থযোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন

মাদক ও হ্যাকারদের কঠোর হুশিয়ারি চারঘাট বাঘায় অলিভের

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
492

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এলাকার তরুণ প্রজন্মের প্রতিনিধি ও মানবতার ফেরিওয়ালা সমাজ কল্যাণ সংস্থা রাজশাহীর সভাপতি এবং সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের পুত্র রাকিবুল হাসান অলিভ স্থানীয় এলাকায় মাদক ও জুয়া নির্মূলে এক কঠোর বার্তা দিয়েছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তরুণ সমাজকে ধ্বংসকারী এই মরণব্যাধি ও সামাজিক অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। রাকিবুল হাসান অলিভ তার বক্তব্যে বলেন, মাদক ও জুয়া একটি সুন্দর সমাজ ও সাজানো সংসারকে নিমিষেই ধ্বংস করে দেয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বাঘা ও চারঘাটে মাদকের যে করাল গ্রাস ছড়িয়ে পড়েছে, তা রুখতে তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা এলাকায় মাদকের কারবার করেন কিংবা জুয়ার আসর বসিয়ে যুবসমাজকে বিপথে নিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। কোনো অপশক্তি বা রাজনৈতিক পরিচয়েই পার পাওয়া যাবে না। সমাজকে কলঙ্কমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।” অলিভের এই কঠোর অবস্থানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার অভিভাবকরা বলছেন, মাদকের সহজলভ্যতায় তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন। অলিভ যেভাবে সোচ্চার হয়েছেন, তাতে এলাকায় অপরাধ প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। মাদক নির্মূলে আগামীতে প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন। অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা। তরুণদের মাদক থেকে দূরে রাখতে নিয়মিত টুর্নামেন্ট ও বিনোদনের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। সবশেষে তিনি বলেন, “আমার বাবার স্বপ্ন একটি শিক্ষিত ও স্বনির্ভর বাঘা-চারঘাট গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধান বাধা হলো মাদক। আমি আমার জীবন বাজি রেখে হলেও এই এলাকা থেকে মাদক ও জুয়া নির্মূল করব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক ও হ্যাকারদের কঠোর হুশিয়ারি চারঘাট বাঘায় অলিভের

আপডেট সময় : ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬