ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীপাবলিতে প্রথমবার ছেলে ভিহানের মুখ দেখালেন ক্যাটরিনা–ভিকি সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি বাঘার মনিগ্রামে মোবাইল কোর্ট ৩ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি তৈরি পোশাক খাতে উষ্কানি ও অর্থযোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন

বাঘায় মাদকসহ একজন আটক, ৪০ পিস ইয়াবা উদ্ধার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১২:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
203

রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বাঘা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই নাহিদসহ একটি চৌকস দল অংশ নেয়। এ সময় একই গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে রবিউল আউয়াল (৩৮)কে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ যত গোপনেই করা হোক না কেন, তা একসময় প্রকাশ পায়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় মাদকসহ একজন আটক, ৪০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১২:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬