ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল

ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা একটি ভাটার চিমনি ধ্বংস

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
315

ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়। ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এই অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল ইসলাম।

এ সময় মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স সাজেদা ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, মেসার্স মারিয়াম ব্রিকস, মেসার্স এম এফ ব্রিকসকে ২৪ লাখ টাকা জরিমানা এবং মেসার্স মদিনা ব্রিকসের চিমনি ধ্বংস করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বায়ুদূষণবিরোধী অভিযান পরিচালনা করছি। সকাল থেকে এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, পাঁচটি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এসব ভাটাকে সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা একটি ভাটার চিমনি ধ্বংস

আপডেট সময় : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬