ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীপাবলিতে প্রথমবার ছেলে ভিহানের মুখ দেখালেন ক্যাটরিনা–ভিকি সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি বাঘার মনিগ্রামে মোবাইল কোর্ট ৩ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি তৈরি পোশাক খাতে উষ্কানি ও অর্থযোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন

ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ২৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
279

ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বউবাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

ধামরাই থানা পুলিশ জানায়, জাতীয় জরুরি যোগাযোগ নম্বর ৯৯৯ এ পাওয়া ফোন কলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ব্যান্ডেজ লাগানো ওই পায়ের হাঁটুর নিচের খন্ডিত অংশটি গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি বাম পায়ের খন্ডিত অংশ হতে পারে। তবে প্রাথমিকভাবে এটি নারী বা পুরুষের পায়ের অংশ কিনা তা জানা যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, আজকে বেলা সাড়ে ১১টার দিকে ৯৯৯ এ পাওয়া কলে জানা যায়, অজ্ঞাত এক ব্যক্তির পায়ের অংশ কুল্লা ইউনিয়নের বউ বাজার এলাকায় পড়ে আছে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখা যায়, পলিথিনে মোড়ানো ব্যান্ডেজ করা বাম পায়ের হাঁটুর নিচের অংশ পড়ে আছে। এ ঘটনার প্রকৃত ঘটনা জানতে সুরতহাল করে ডিএনএ প্রতিবেদনের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সম্ভব্য স্থানগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। এ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ 

আপডেট সময় : ০২:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬