ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে তার এক সহপাঠী আহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পশ্চিম আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।

একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তারা দুজনই গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে রানা মিয়ার মৃত্যু হয়।

আহত লাবন্য মিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহত রানার চাচাতো ভাই রাজু মিয়া বলেন, “দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। হঠাৎ বজ্রপাত হলে দুজনই আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়।” স্থানীয়রা জানান, হতাহত দুই কিশোরের মধ্যে চাচা-ভাতিজার সম্পর্ক রয়েছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রানার পরিবারে চলছে মাতম।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দীক বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।” বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আবহাওয়াবিদরা খোলা মাঠ, ফাঁকা জায়গা ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।

বিশেষ করে বজ্রসহ বৃষ্টির সময় শিশু-কিশোরদের ঘরের বাইরে খেলাধুলা থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত

আপডেট সময় : ১১:৪৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬