ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন

উলিপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
87

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা ঝেল্লাআম বাজারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে মারধর, নগদ টাকা ছিনতাই, দোকানে ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. একরামুল হক (৬৪) উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, যমুনা ঝেল্লাআম এলাকার বাসিন্দা মো. একরামুল হক দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে গলামালের ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দাবি, একই এলাকার মো. ইদ্রিস আলীর কাছে দোকানের খরচ বাবদ তার কিছু পাওনা টাকা ছিল। ওই পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত ১৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে মো. ইদ্রিস আলী, মোহাম্মদ আলী (ড্রাইভার) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি লাঠি, দা, কুড়াল ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে প্রবেশ করেন।

এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

একপর্যায়ে তিনি দোকানের ভেতরে পড়ে গেলে মোহাম্মদ আলী তাকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। এতে তার শ্বাসরোধ হয়ে মৃত্যুর উপক্রম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সুযোগে মো. ইদ্রিস আলী দোকানের ক্যাশবাক্স থেকে দোকান নির্মাণ ও মালামাল বিক্রির মোট ১ লাখ ৬১ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন একরামুল হক।

এছাড়া দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১০ হাজার ৫০০ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। ঘটনার সময় বাজারের লোকজন ও স্থানীয় কয়েকজন সাক্ষী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে অভিযুক্তরা ধারালো অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাদের মতামত জানা সম্ভব হয়নি। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬