ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে ছাত্রদলের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সংসদ কর্তৃক স্বাক্ষরিত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ৫ মে এ মিছিলের আয়োজন করে উলিপুর উপজেলা ও পৌর ছাত্রদল। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এহাছানুল হক করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তৌফিকুর রহমান লাভলু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান বিপুল।

এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী কবির ও আসাদুজ্জামান লিখন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মারুফ, ছাত্রনেতা আল মামুন সুমন, জিয়া সাইবার ফোর্স উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক হাসান আলী, পৌর ছাত্রদলের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হীরা মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

ব্যানারে ও বক্তব্যে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণায় বিএনপির চেয়ারপারসন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল আলম বিপুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানাকে শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং কলেজ ও তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম জোরদার করা হবে। তারা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬