ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা জেলার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন ধামরাইয়ে ওজনে তেল কম দিয়ে প্রতারণা করিম ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় রাজশাহী’র আদালতে পেশকারের কাছে চাঁদা দাবি, ওয়ারেন্টভূক্ত আসামী আটক রাজশাহীর বাঘায় মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত ২ জন গ্রেপ্তার বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে অ‌তি‌রিক্ত টাকা আদায় ভোক্তভূ‌গী‌দের বিক্ষোভ রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ লতাচাপলিতে ২ কোটি ৯২ লাখ টাকার ব্রিজ—রাস্তা নেই, ৭ বছর ধরে চরম ভোগান্তিতে হাজারো মানুষ। উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙন আতঙ্কে জনপদ: স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশু শিক্ষার্থীদের কান্না বাঘায় সাপ্তাহিক চৌকিদার প্যারেডে ঈদুল আযহার নিরাপত্তা জোরদারে নির্দেশ প্রাণঘাতী অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগে গাছ কর্তনের দাবি এলাকাবাসীর

উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
165

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার তবকপুর বড়ুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গাঁজা সেবনরত অবস্থায় মোঃ আলমগীর হোসেন (২৩) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। তিনি উলিপুর উপজেলার বড়ুয়া তবকপুর এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণীর ১৬ অনুযায়ী তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন উলিপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬